খাগড়াছড়ি ভাইবোনছড়ায় বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়া’র সমর্থনে পাহাড়ী সম্প্রদায়ের সাথে সমাবেশ
ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়ি সদরস্থ ভাইবোনছড়ায় খাগড়াছড়ি ২৯৮নং সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষে প্রতীকের সমর্থনে পাহাড়ী সম্প্রদায়ের সাথে সমাবেশ অনুষ্ঠিত। বুধবার (১৯ নভেম্বর, ২০২৫ ইং) খাগড়াছড়ি সদর উপজেলার বিএনপির সভাপতি মফিজুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ ও জেলা বিএনপির সভাপতি বিএনপির এয়োদশ সংসদ পদপ্রার্থী ওয়াদূদ ভুইয়া।

এসময় তিনি বলেন, বিএনপি দলটি জিয়াউর রহমানের সৃষ্টি। তিনি সবসময় দেশের মানুষের কথা ভাবতেন। আমরাও জিয়াউর রহমানের আদর্শে দেশ গড়তে কাজ করতে চাই। পাহাড়ের মানুষের জন্য কাজ করতে চাই। অস্থিতিশীল পাহাড়ে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই। তাই আপনাদের সকলে সহযোগিতা কামনা করছি এবং আসন্ন সাংসদ নির্বাচনে পাহাড়ের উন্নয়নে কাজ করার জন্য ধানের শীষে ভোট চান তিনি।
সমাবেশে খাগড়াছড়ি সদর উপজেলার সাধারণ সম্পাদক আবুল হাসেম ভূইয়া’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ন সম্পাদক মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু সহ উপজেলা বিএনপির
সমাবেশে খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।








































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































